
প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে বগুড়ার নন্দীগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। নন্দীগ্রামে এবারো ব্যাপক উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হয়।
পঞ্জিকা অনুযায়ী, গত ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্ঠমী, ১২ অক্টোবর নবমী ও ১৩ অক্টোবর রবিবার বিজয়া দশমীপূজা শেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। এবার নন্দীগ্রাম উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে মোট ৪৫টি মন্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়।
-নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২