
চন্দনাইশে দোহাজারী পৌরসভার চাগাচর মুছাবিয়া নছিমিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাজারো আলেমের ওস্তাদ, পীরে তরিক্বত মাওলানা সোলাইমান মোজাদ্দেদী (রহঃ) এর মাজার জেয়ারত করলেন গত ১২ অক্টোবর সন্ধ্যা ৭টায় এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব ড. কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম।
এসময় উপস্থিত ছিলেন, এলডিপি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক ওমর ফারুক, উপজেলা এলডিপির উপদেষ্টা কমিটির সভাপতি সাবেক মেয়র আইয়ুব কুতুবী, উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, আহামেদ, সাধারণ সম্পাদক আকতার আলম, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, দোহাজারী পৌরসভা এলডিপির আহবায়ক লিয়াকত আলী, সদস্য সচিব নাছির উদ্দীন, ওমর ফারুক, ওমর খান, মহুমের পুত্র অধ্যক্ষ আহমদ রেজা নুরী, মাওলানা মোস্তাফা রেজা , মাস্টার জমির উদ্দীনসহ দোহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের এলডিপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাত ও দেশ এবং জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা অংশ নেন দোহাজারী উল্লাপাড়া হাজী নেয়াজ আলী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওবাইদুল হক আল কাদেরী ও চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ মোজাহেরুল কাদের।
-মো.শহীদুল ইসলাম-