
নওগাঁর পত্নীতলা উপজেলার রাহাদ জামান নামের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ৩ নং দিবর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১১ টার দিকে নওগাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের এসআই রবিউল ইসলাম।
তিনি বলেন ‘গত ৩ আগস্ট নওগাঁতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতৃত্বে ভাংচুর ও নাশকতার অভিযোগে একটি মামলায় এবং তার নামে ব্যক্তিগত চেক ডিজওনার হিসেবে সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। উল্লেখিত অভিযোগের ভিত্তিতে আটক হন রাহাদ জামান। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
-জাহিদুল হক মিন্টু-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান