
জামালপুরের সরিষাবাড়ীর পৌরসভায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে পৌর সভার ৮নং ওয়ার্ডের তরুন সমাজের
উদ্যেগে বাউসী পঞ্চপীর ঈদগাহ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম ফকিরের সভাপতিত্বে সমাবেশে মূল বক্তব্য রাখেন তারুন্যের প্রতিনিধি সিদ্দিক সাদিক তালুকদার। মোঃ গোলাম রাব্বির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক আঃ আওয়াল, উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক শেখ হোসেন জামান জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন প্রমূখ। তারুণ্যের সমাবেশে বিপুল সংখ্যক স্থানীয় বিভিন্ন পেশার প্রতিনিধি, ওয়ার্ড বিএনপি, ছাত্রদল ও যুব সমাজের প্রতিনিধিরা অংশনেন।
-সোলায়মান বাবু-

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী