
চন্দনাইশে স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যত রচনা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খেলাধুলা, আমোদ প্রমোদের ব্যবস্থা করলে ছেলে মেয়েরা খারাপ পথ থেকে রক্ষা পাবে। তিনি বলেন, সবাই মিলে কাজ করেন, শান্তি শৃংখলা বজায় রাখবেন।
আগামীতে চন্দনাইশবাসীকে এক জায়গায় আনার জন্য এ ধরনের আয়োজন আরো করবেন। দেশের মানুষকে এটাই বলবো নমরুদের জমানা শেষ। নমরুদ নাই, ফেরাউন নাই, যারা টাকা লুণ্ঠন করেছে, ব্যাংক ডাকাতি করেছে এবং আইনশৃংখলা নষ্ট করেছে, খুন, গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছে, তারা এখন নেই এবং আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসারও কোন সুযোগ নেই। তিনি বলেন ১৯৭১ সালের পর এদেশে কোন রাজনৈতিক দল ছিলনা। একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগ ছিল। ৭১ এর পর থেকে তারা যতবার ক্ষমতায় এসেছে, জনগণের সম্পত্তি লুন্ঠন করেছে। হিন্দুদের জায়গা জমি দখল, দোকানপাঠ লুন্ঠন করেছে।
তিনি গত ১১ অক্টোবর বিকালে চন্দনাইশ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উদ্বোধক ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান, বিএনপি নেতা এম এ হাশেম রাজু। প্রধান বক্তা ছিলেন সিআইপি এম হেলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, এলডিপির উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ওমর ফারুক, এলডিপি নেতা আকতার আলম, আইনুল কবির, মহিউদ্দীন, আবু ছৈয়দ, শহীদুল ইসলাম প্রমুখ। কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম চন্দনাইশ স্পোর্টিং ক্লাবের খেলাটি নির্দিষ্ট সময়ের মধ্যে ১-১ গোলে শেষ হয়। ফলে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
-চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি-

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের