
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটের আন্ডার পার্সের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় শনিবার রাত ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, শনিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে রংপুরগামি মা আনোয়ারা নামের একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে ব্রীজের কাছে পৌঁছিলে ওই ব্যক্তি সড়ক পারাপার হওয়ার সময় বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ধাপেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথভাবে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে নিহত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া