হোম » সারাদেশ » বগুড়ায় নির্বিঘ্নে পূজা উদযাপন

বগুড়ায় নির্বিঘ্নে পূজা উদযাপন

বগুড়ায় কল্পনাতিত নিরাপত্তায় সন্তুষ্ট পূজা উদযাপন কমিটি, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন– বললেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। 

পূজা মণ্ডপ পরিদর্শনকালে আয়োজক কমিটির হাতে শুভেচ্ছা উপহার তুলে দিয়ে খোঁজ খবর নিলেন মন্ডপে মন্ডপে। ১১ অক্টোবর শুক্রবার রাতে তিনি বগুড়ার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে নির্বিঘ্নে পূজা উদযাপনের আহ্বান জানান।

এসময় তার সাথে বগুড়া জেলা কমান্ড্যান্ট মোঃ সাদ্দাম হোসেন, যুব সংঘ, দত্তবাড়ীর  সভাপতি গৌর চন্দ্র বনিক,দত্ত বাড়ী দেবসেবা ট্র্যাষ্টি বোর্ডের সাধারণ সম্পাদক কার্তিক কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

কার্তিক কুমার রায় বলেন, “আমরা পূজা উদযাপনের সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় আছি। পূর্বের যেকোনো সময়ের তুলনায় কল্পনাতিত নিরাপত্তা দেয়া হচ্ছে। পূজা মণ্ডপ পরিদর্শনের সময় আনসার বাহিনীর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

-রায়হানুল ইসলাম-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!