
কক্সবাজারে কলাতলীর মরিয়ম রিসোর্টের একটি কক্ষ থেকে এক পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার (১১ অক্টোবর) দুপুরের দিকে রিসোর্টের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।মৃত ব্যক্তির নাম অমিত বড়ুয়া (৩৪)। তিনি চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরার বাসিন্দা রাজবিহারী বড়ুয়ার ছেলে। এর আগে গত ৮ অক্টোবর সকাল ১১টায় অমিত বড়ুয়া রিসোর্টের ১০৮ নম্বর কক্ষটি ভাড়া নেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফয়জুল আমিন নোমান।
রিসোর্ট সুত্রে জানা যায় , আজ শুক্রবার ( ১১ অক্টোবর) সকাল ১১টার দিকে অমিত বড়ুয়াকে চেক আউটের জন্য জানাতে গিয়ে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। রুমের দরজায় বারবার আঘাত করার পরও কোনো সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানালার সাথে অমিত বড়ুয়ার ঝুলন্ত লাশ দেখতে পায়।
ওসি ফয়জুল আমিন নোমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে উল্লেখ করেন তিনি৷
-কক্সবাজার প্রতিনিধি-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান