
ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জ জেলা বিএনপি দৌলতপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন এবং অর্থনৈতিক সহযোগিতা করেছেন।
বৃহস্পতিবার ১০ ই অক্টোবর দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সনাতন ধর্মলম্বীদের মহোৎসব দুর্গাপূজার অষ্টমীতে বিভিন্ন ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং অর্থনৈতিক সহযোগিতা করেন, মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির।
প্রথমেই দৌলতপুর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন, পরে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির দলীয় নেতাকর্মী নিয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন,আর্থিক অনুদান প্রদান করেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, মো আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম কুন্টু ,দৌলতপুর উপজেলা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ নুরুল ইসলাম সোনাই, দৌলতপুর যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল সালাম, যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক রবিন,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রাজিব হোসেন, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেন, সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই এদেশের মানুষ আমরা সবাই একসাথে বাস করবো এটাই আমাদের বিশ্বাস আমরা আপনাদের পাশে আছি সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো দেশ নায়ক তারক রহমানের নির্দেশে।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছি খোঁজখবর নিচ্ছি যাতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকে সে দিকে খেয়াল রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, বলতে পারেন বিএনপি এক প্রকার পাহারাদার হিসেবে কাজ করছে।
-মোঃ জাহাঙ্গীর আলম-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল