হোম » সারাদেশ » জয়পুরহাটে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা 

জয়পুরহাটে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা 

ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা  ডা: মো. জিয়াউর রহমান, পাঁচবিবি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: হাসান আলী – ইউএলও, আক্কেলপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা  ডা: মো: আমিরুল ইসলামসহ জেলার প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, কর্মচারী,খামারী, স্থানীয় সাধারন মানুষ এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

ডিমকে বলা হয় পরিপূর্ণ খাদ্য। পৃথিবীতে মাত্র কয়েকটি খাদ্যকে সুপার ফুড হিসেবে আখ্যা দেওয়া হয়, যার মধ্যে ডিম অন্যতম। বর্তমানে বাংলাদেশে ডিমের বাৎসরিক প্রাপ্যতা মাথাপিছু ১৩৬টি।

-জয়পুরহাট প্রতিনিধি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!