
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বুড়িরঘর এলাকায় ধানক্ষেত থেকে শুক্রবার সকালে আলিবুদ্দিন মিয়া (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলিবুদ্দিন সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর মিয়ারবাজার এলাকার বাসিন্দা।
জানা গেছে, গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে বুড়িরঘর এলাকায় আমন ধান ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর তার পরিচয় মিলেছে। ময়নাতদন্তের জন্য লাশটি গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের রিপোট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ