হোম » সারাদেশ » গোবিন্দগঞ্জে শহীদ জুয়েলের কবর জিয়ারত জেলা প্রশাসকের

গোবিন্দগঞ্জে শহীদ জুয়েলের কবর জিয়ারত জেলা প্রশাসকের

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গাজীপুরে নিহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের শাখাহাতি বালুয়া গ্রামের শহীদ জুয়েলের কবর জিয়ারত করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোয়াজ্জেম আহমদ চৌধুরী। এরপর তিনি নিহতের বাবা-মায়ের সাথে সৌজন্য সাক্ষাৎসহ তাদের খোঁজ-খবর নেন। 

এসময় গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ আ.ফ.ম আসাদুজ্জামান শামীম ছাড়াও উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাজাদুর রহমান সাজু, শালমারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা আহমেদ কামাল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইমরান হোসেন মোল্লা, বিএনপি নেতা আবু তাহের শামীম, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক এরশাদ আলী, মৎসজীবিদল নেতা লাল মিয়া, বিএনপি নেতা ফরিদুল ইসলাম, যুবদল নেতা ইকরামুল ও স্বেচ্ছাসেবক দল ইউনিয়ন শাখার আহবায়ক রুবেলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-আঃ খালেক মন্ডল-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!