
শেরপুর সীমান্তবর্তী উপজেলায় নালিতাবাড়ীতে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী হাজারো মানুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এঁর নির্দেশে ৯ সেপ্টেম্বর বুধবার উপজেলায় বন্যাদূর্গতের মাঝে খাদ্য,প্রয়োজনীয় ঔষধ সামগ্রী, এবং বন্যায় নিহত তিন পরিবারের মাঝে নগদ অর্থ সহায়ত প্রদান করেন শেরপুর-২( নকলা-নালিতাবাড়ী) আসনের গণমানুষের নেতা আগামী দিনের ধানের শীষের কান্ডারী কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান।
এসময় সুফিয়ান বলেন, আমি নিজ হাতে বন্যাদূর্গতদের হাতে ত্রাণ সামগ্রিক, ওষুধ ও নগদ অর্থ প্রদান করছি। উপজেলার বিভিন্ন এলাকায় গিয়েছি, তাদেরকে আমার সামর্থ অনুযায়ী যতটুকু সম্ভব সহযোগিতা করছি । আমি হাসপাতালে গিয়ে রোগীদের দেখাশোনা ও চিকিৎসকদের সাথে কথা বলে তাদের সুচিকিৎসার নিশ্চিত করছি। আমার এ সহযোগিতা অব্যাহত থাকবে, যে কোন প্রয়োজনে আমার সাথে আপনারা যোগাযোগ করলে আমার সাধ্যমতে সহযোগিতা করব, পাশে থাকব ইনশাআল্লাহ। বান ভাসি মানুষের পাশ দাঁড়ানোর জন্য অন্যদের কে অনুরোধ করেন। পরিশেষে তিনি সকলের উদ্দেশ্য বলেন, আমি যেন আপনাদের খেদমতে এগিয়ে আসতে পারি, আমার জন্য দোয়া করবেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল