
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফর রহমান ভূঁইয়া রুবেলকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৯ অক্টোবর) দিনগত রাতে জেলা শহরের উকিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রুবেল মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের আতপাশা গ্রামের আব্দুর রব ভূঁইয়ার ছেলে। কিশোরগঞ্জ র্যাব-১৪ সূত্র জানায়, গত ৫ আগস্ট বিকেল ৪টার দিকে রুবেলসহ অজ্ঞাত আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মিঠামইন বাজারে উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এছাড়াও তারা ছাত্র-জনতার ওপর গুলি এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে লোকমান হোসেন বাদী হয়ে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাতে কিশোরগঞ্জ জেলা শহরের উকিলপাড়া এলাকা থেকে ইউপি চেয়ারম্যান রুবেলকে গ্রেফতার করেন র্যাব সদস্যরা।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, মামলার আসামি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান ভূঁইয়া রুবেলকে মিঠামইন থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
-শাহজাহান সাজু-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল