
মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষে ১৪৮টি মান্ডবে সার্বিক নিরাপত্তায় ৯ শত চারজন আনসার ও ভিডিপি’র সদস্য দায়ীত্ব পালন করবেন।
এ লক্ষে মঙ্গলবার (৮অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার এর সভাপতিত্বে ব্রিফিং প্যারেডে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক মো.জাহেদ হোসেন।
আনসার ও ভিডিপি’র প্রশিক্ষীকা সানজিদা আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানা পুলিশের উপ -পরিদর্শক মো.আব্দিস শহিদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম,এ, ওয়াহিদ রুলু। এসময় কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার জানান, এবছর উপজেলায় ১৩৭টি সার্বজনিন ও ১১টি ব্যক্তিগত মন্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পুজামন্ডবে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় ৪ শত ৫২ জন পুরুষ, ২শত ৯৬জন মহিলা, ৮ জন পিসি ও ১শত ৪৮জন এপিসিসহ ৯ শত চারজন আনসার ও ভিডিপি’র সদস্য মোতায়েন থাকবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, দুর্গাপূজায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের পাশাপাশি পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী দায়ীত্ব পালন করবে, এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তারাও বিভিন্ন ইউনিয়নে টহলের দায়ীত্বে থাকবেন।
– এম এ কাদির চৌধুরী ফারহান-

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার