
বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ী শহীদ জিয়া রেড ক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে মতবিনিময় সভায় মঙ্গলবার (০৮ই অক্টোবর) দুপুরে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল রফিকুল ইসলাম (অবঃ)।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির মিডিয়া সেল এর আহ্বায়ক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, বাগবাড়ী শহীদ জিয়া রেড ক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র এর চেয়ারপার্সন ও নশিপুর ইউপির চেয়ারম্যান প্রকৌশলী রোকন তালুকদার, রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এর পিএস দেবাশীষ, বগুড়া যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সভাপতি মাহবুবুর রহমান ছোটন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু সহ এমসিএইচ সেন্টার কমিটির সদস্যবৃন্দ প্রমূখ।
-এমএ রাশেদ-

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত