
বগুড়ার ধুনটে পানিতে পড়ে রমজান আলী প্রামানিক (৭৫) নামের এক মানসিক বিকার গ্রস্থ্য ব্যাক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী গ্রামের পূর্ব মন্ডলপাড়া এলাকার মৃত আয়েন উদ্দিন প্রামানিকের ছেলে।
মৃতের বড় ছেলেে আব্দুল মজিদ জানান, সোমবার দিবাগত রাতে মানসিক বিকারগ্রস্থ অবস্থায় বিছানা থেকে উঠে ঘোরাঘুরি করছিল। পরে তাকে মানসিক চাপ থেকে রক্ষার জন্য বুঝিয়ে বুঝিয়ে ঘুম পাড়াই। তার পর আমি প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ি। সকালে তাকে বাড়িতে না পেয়ে খুঁজতে থাকি। একপর্যায়ে মঙ্গলবার সকাল অনুমান ৯টার দিকে বাড়ীর অদুরে একটি পুকুরে পানির ভিতর আমার বাবাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ধুনট থানার এসআই মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের সাথে পরামর্শ করে কারো কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্কর্তাদের সাথে কথা বলে মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের