
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে আয়শা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়েনর ৩নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত আয়শা ওই এলাকার জেলে সালাউদ্দিন শিউলীর কন্যা।
নিহত শিশুর চাচা মো: মাইনুদ্দিন জানান, ওই দিন ভোর বেলা ঘুম থেকে উঠে আয়শা ঘর থেকে বাহিরে বের হয়। কিছুক্ষন পর তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবার। একপর্যায়ে ঘরের পাশে থাকা পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখাযায়। পরে উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বোরহানউদ্দিন থানা অফিসার ইনর্চাজ মোঃ ছিদ্দিকুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করেন।
-জেএম. মমিন-

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা