হোম » সারাদেশ » নাটোরে কলেজ ছাত্রদলের আয়োজনে মৌন মিছিল ও স্বরণ সভা

নাটোরে কলেজ ছাত্রদলের আয়োজনে মৌন মিছিল ও স্বরণ সভা

ফ্যাসিষ্ট হাসিনার শাসনামলে বর্বর সন্ত্রাসী ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী দেশপ্রেমিক শহীদ আরবার ফাহাদের ৫ম শাদাদৎ বার্ষিকী ও নিরাপদ মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবীতে মৌন মিছিল ও স্বরনসভা অনুষ্ঠিত হয়েছে। 

 সোমবার দুপুরে নবাব সিরাজ-উদ-দৌলা ( এনএস)  সরকারী কলেজ ছাত্রদলের আয়োজনে মৌন মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহিদ মিনারে এসে   মৌন মিছিল শেষ হয়। পরে সেখানে এক স্বরন সভা হয়।

স্বরন সভায়  উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহবায়ক এস এম জুবায়ের, সদস্য সচিব মীর হাবিব,যুগ্ন আহবায়ক অনিক,ফয়সাল আহম্মেদ সহ কলেজের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন আবরার ফাহাদ সেই আবরার ফাহাদ কে কিছু কুলাঙ্গার কিছু সন্ত্রাসী ছাত্রলীগের তিন ঘন্টা ধরে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়।২৫ জন আসামীর ভিতর ২০ জনকে ফাসি ও ৫ জনকে যাবতজ্জীবন কারাদন্ড দেওয়া হয়। তাই আমাদের দাবী আবরার হত্যাকারীদের দ্রুত ফাসী কার্যকর করা হয়।না হলে নাটোর থেকে আন্দোলন গড়ে তুলা হবে।

-মোস্তাফিজুর রহমান-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!