
কিশোরগঞ্জের ভৈরবে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ৬ অক্টোবর রাত ৮ ঘটিকায় উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিদওয়ান আহমেদ রাফি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম), ভৈরব সেনা ক্যাম্পের মেজর সানজিদ,ভৈরব থানার অফিসার ইনচার্জ হাসমত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বুলবুল আহমেদ, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র শাহা, ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মোহাম্মদ শহীদুল্লাহ, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক( ভিপি) মুজিবুর, যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, কিশোরগঞ্জ পূজা উজ্জাপন কমিটির সভাপতি চন্দন কুমার পাল প্রমুখ।
এছাড়াও ভৈরব বিভিন্ন পূজা উদয়াপন কমিটির সভাপতি বৃন্দসহ বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভৈরবে মোট ২১ টি পূজা মন্ডপে পূজা উদযাপিত হবে বলে জানা যায়।
এ সময় প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, ধর্ম যার যার উৎসব। ভৈরবে শারদীয় পূজা উদযাপন করতে গিয়ে যেন কোন প্রকার সমস্যা না হয় সে লক্ষ্যে সকলকে কাজ করার জন্য আহবান জানান। ভৈরবে সনাতন ধর্মাবলম্বী গণ যেন উৎসব মুখর পরিবেশে পালন করতে পারে সেই লক্ষ্যে নিজেদের প্রতিবেশীর মত তাদের কে সহযোগিতা করার জন্য আহবান জানান উপস্থিত নেতৃবৃন্দের নিকট।
-এম আর ওয়াসিম-