
ঠাকুরগাঁও রুহিয়ায় রাজাগাঁয়ে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিব ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ৬ই অক্টোবর রবিবার সন্ধ্যা ৬টার সময় ঠাকুরগাঁও রুহিয়া থানায় রাজাগাঁও ইউনিয়নের খালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাবিব উপজেলার রাজাগাঁও ইউনিয়নের খালপাড়া গ্রামের জয়নাল আবেদীন ও লাভলী বেগমের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ‘সন্ধ্যায় বাড়ির পাশে লাবিবের চাচা শাহা আলমের মুরগী ফার্ম দেখতে যায় লাবিব। শেয়ালের হাত থেকে মুরগী বাঁচাতে ওই ফার্মের চারপাশে বিদ্যুতের ফাঁদ লাগানো ছিল। লাবিব ওই ফাঁদের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান লাবিবের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
-ফারুক হোসেন রুহিয়া-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান