
কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজের ৭ ঘণ্টা পর মৎস্য ঘের থেকে আবু বক্কর ছিদ্দিক (৮) ও নাজেম উদ্দিন (৫) নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। রোববার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউপির পশ্চিম সিরাদিয়া এলাকায় বাড়ির পাশের একটি মৎস্য ঘের থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
আবু বক্কর ছিদ্দিক ও নাজেম উদ্দিন ওই এলাকার ওয়াজ উদ্দিন এবং নজরুল ইসলামের ছেলে। তারা দুইজনই চাচাতো ভাই ও স্থানীয় নুরানী মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মানিক জানান, সকাল ১০টার দিকে আবু বক্কর ছিদ্দিক ও নাজেম উদ্দিন খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিাবরের পক্ষ থেকে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে আত্মীয় স্বজনরা। পরে স্থানীয়রা বিকেল ৪টার দিকে মৎস্য ঘেরের ঝিঁক থেকে মাছ উঠানোর সময় ওই দুই শিশুর লাশ দেখতে পায়। পরে পারিবারিকভাবে দাফনের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান ওই ইউপি সদস্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা। তিনি বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি।
-কক্সবাজার প্রতিনিধি-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান