
দাগনভূঞায় সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমজাদ হোসেন পারজেল ছাত্রলীগ কর্মী নিয়ে কলেজে নিজের একক আধিপত্য বিস্তারের চেষ্টা করলে ছাত্রদল কর্মীরা বাঁধা প্রদান করলে এতে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে৷ সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।
জানা যায়, রবিবার কলেজ ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন পারজেল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশ্রাফের কর্মী স্বপ্নীল ও সিয়ামসহ ২০/২৫ জন ছাত্রলীগ কর্মী নিয়ে কলেজে প্রবেশ করে নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করে। এসময় কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে পারজেল ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের উপর লাঠিসোঁটা দিয়ে হামলা করে৷ হামলায় গুরুতর আহতরা হলেন, কলেজ ছাত্রদল নেতা মতিউর রহমান, নিহাদ, আল মাহমুদ সালমান।
আহতদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এবিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জানান, ইকবাল কলেজ ছাত্রদলের আহ্বায়কের সাথে ছাত্রলীগের সম্পৃক্ততার বিষয়ে যে অভিযোগ উঠেছে এবং ছাত্রলীগ নিয়ে ছাত্রদলের উপর হামলার ঘটনায় তদন্ত করে পারজেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান জানান, কলেজে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ প্রেরন করি। এবিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
-মোঃ আবদুল মুনাফ পিন্টু –

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার