হোম » সারাদেশ » বগুড়ায় ছুরিকাঘাতে একজন আহত

বগুড়ায় ছুরিকাঘাতে একজন আহত

বগুড়ায় জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ইন্টারনেট ব্যবসায়ীকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। গত শনিবার রাত ৯ টায় শহরের খান্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আবু হাসান (৪৩)। বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত হাসান শেরপুর উপজেলার সালফা গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র। বর্তমানে খান্দার শহিদনগর মণ্ডলপাড়ায় বসবাস করেন। শামীম নামে এক ব্যক্তির কাছে তার স্বামী ৫০ হাজার টাকা পাওনা ছিলেন। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে।

জানা যায়, শামীমের সাথে আবু হাসান এর জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এসব নিয়ে দ্বন্দে তাকে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে। মেডিকেল ফাঁড়ির এসআই লালন জানান।

-এমএ রাশেদ-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!