
কুমিল্লার তিতাসে দীর্ঘ সময় পর বিএনপির বাধাহীন সমাবেশে হাজারো নেতা-কর্মী জড়ো হয়েছে তিতাসের গাবতলী মাঠে। এরই মধ্যে উপজেলার জ্যেষ্ঠ নেতারা সমাবেশে অংশগ্রহণ করেছেন। ৫ অক্টোবর শনিবার উপজেলার সাতানী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যােগে আয়োজিত কর্মী সমাবেশ দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন। আর সভাপতিত্ব করেন সাতানী ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা।
গতকাল শুক্রবার বিকেল থেকে গাবতলী মাঠে নেতাকর্মীদর বসার প্যান্ডেল ও সমাবেশ মঞ্চ তৈরির কাজ করা হয়। আজ সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে দুপুরের দিকে সাতানী ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়েছে নেতাকর্মীরা।
সমাবেশস্থলে দেখা যায়, দীর্ঘ ১ যুগের বেশি সময় ধরে দেখা যেতো আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপির সমাবেশ, মিটিং মিছিলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীসহ আ.লীগের বাঁধার সম্মুখ হতো। কিন্তু গত ৫ আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পটপরিবর্তন ঘটে আওয়ামী লীগের। তাই সে বাঁধা নেই দেখে ওই দৃশ্যটি আজ দেখা যায়নি।
খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে সমাবেশস্থলের বিভিন্ন জায়গায়। শুধু তাই নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ছবি সম্বলিত বেনার-ফেস্টুনও দেখা গেছে। সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা বলছেন,: আগে সমাবেশে আসতে পথে-পথে বাধার সম্মুখীন হতেন তারা। অনেক সময় হামলা মামলার শিকারও হতেন। এ ছাড়া সমাবেশস্থল থেকে কিংবা আসা-যাওয়ার পথ থেকে গ্রেফতার করা হতো। আজ সেই ভয় নেই।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঈসমাইল হোসনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন,তিতাস উপজেলা বিএনপির আহবায়ক ওসমান গনী ভূঁইয়া,সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া,দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক লতিফ ভূঁইয়া, দাউদকান্দি পৌরসভা সভাপতি নূর মোহাম্মদ সেলিম, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী হোসেন মোল্লা,মাহাবুব আলম সরকার,গোলাম জিলানী,রুবি ইসলাম, কামরুজ্জামান হিরা,সাতানী ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল করিম মুন্সি, সাংগঠনিক সম্পাদক ডি এম রাসেল মেম্বার,যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মাষ্টার, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, উপজেলা যুবদলের সদস্য রুকনউদ্দিন,উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক জাকির সওদাগর,সাতানী ইউনিয়ন যুবদলের আহবায়ক আলমগীর হোসেন আলমসহ উপজেলা-ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে সাতানী ইউনিয়ন বিএনপির রাজনীতি করতে গিয়ে গত ১৫ বছর যারা মামালার শিকার হয়েছেন, তাদের সাতানী ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্মানী ক্রেস্ট প্রদান করেন ড.খন্দকার মারুফ হোসেন।
-খন্দকার মেহেদী হাসান-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ