
“শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” প্রতিপাদ্যের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম এর নির্দেশনায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মীরা বিশ্ব শিক্ষক দিবসটি পালন করেন।
শনিবার (৫ই অক্টোবর) দুপুর ১২টায় মোরেলগঞ্জ ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোরেলগঞ্জ বাজারের ফরাজি মার্কেটে এসে শেষ হয়। তারপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সাবেক সহকারী শিক্ষক ও মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল আউয়াল। রওশনারা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও মোরেলগঞ্জ পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আল আজাদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল শাহরিয়ার নিয়াজ,মোঃ সোহেল ফরাজী, মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ আবু সালেহ খান,পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মেহেদী হাসান সজল মোরেলগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রানা,মোরেলগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এস কে শফিকুল ইসলাম, বাগেরহাট জেলা ছাত্রদল ও মোরেলগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সদস্য মোঃ রায়হানুজ্জামান অভি,আব্দুল্লাহ আল মামুন,মারুফ মুন্সী, কলেজ ছাত্রনেতা শাহী ইমরান, আব্দুল্লাহ, মামুনসহ মোরেলগঞ্জ বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
-মোঃ এখলাস শেখ-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল