
পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের দুইদিন পর করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় শফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার মাড়েয়া করতোয়া নদীর সাওতাল ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শফিকুল একই উপজেলার বড়শশী ইউনিয়নের সামেরডাংগা গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন শফিকুল। আজ সকালে স্থানীয়রা করতোয়া নদীর কিনারায় মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেলে পুলিশকে খবর দেয়, পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি ঘাটের পাড় থেকে উদ্ধার করে পুলিশ।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানিয়েছেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে এবং মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
-আল মাহমুদ দোলন-

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত