
কুমিল্লার হোমনা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ পারভেজকে অপহরণের পর ২লাখ টাকা মুক্তিপনের অভিযোগে অভিযান চালিয়ে ৩অপহরণকারীকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।
গত মঙ্গলবার দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকার উলন মাতবর বাড়ীর রাস্তা থেকে মাকসুদ পারভেজকে অপহরণ করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি অপহরণকারী সন্ত্রাসী চক্র। ঘটনার একদিন পর বুধবার (২অক্টোবর) দুপুরে হাতিরঝিল থানার উলন মাতবর বাড়ি রোডে প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ওই যুবককে উদ্ধারসহ ৩অপহরণকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলো, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. মারুফ হোসেন (২৮), কুমিল্লার তিতাসের মাছিমপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. ফয়সাল (২২) ও ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার পলাশিয়া গ্রামের মোঃ এমদাদুল হকের ছেলে মো. ফরহাদ হোসেন (১৮)। পলাতক মো. কামাল হোসেনের ছেলে রনি (২৮)সহ আরো অজ্ঞাতনামা ১০/১৫জন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতিরঝিল থানা পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১অক্টোবর) হাতিরঝিলের উলন মাতবর বাড়ি রোডে মাকসুদ পরভেজকে কতিপয় সন্ত্রাসী অপহরণ করে মুক্তিপণের দাবিতে আটক করে রাখে। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা মাকসুদের ২২হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ও নগদ সাড়ে ১৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ মাকসুদকে উদ্ধার করে।
পরবর্তীতে আজ দুপুরে অপহরণকারীরা মাকসুদের নিকট তার মোবাইল ফোন ও মানিব্যাগ ফেরত দেয়া বাবদ ৫০ হাজার টাকা দাবি করে। তিনি দ্রুত বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করলে দুপুরে উলন মাতবর বাড়ি রোডে অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেপ্তার করে। এ ঘটনায় হাতিরঝিল থানায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেন।
-খন্দকার মেহেদী হাসান-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল