
নওগাঁ জেলার পোরশা উপজেলার মুর্শিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একজন ওয়ার্ড সাধারণ সম্পাদক কে আটক করা হয়েছে বলে এলাকাবাসীর মুখে জানা যায় ।
নওগাঁর সদরে দায়ের কৃত নাশকতার মামলায় দুই অক্টোবর রোজ বুধবার সন্ধ্যা সাতটায় শিশা বাজারের ওয়ালটন শোরুমে সামনে থেকে নওগাঁ সদর থানা নির্দেশে আটক করা হয়েছে বলে জানান পপোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন রেজা ।চেয়ারম্যান হারুন অর রশিদ মুর্শিদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আরেক সদস্য সাইফুল ইসলাম এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।
তারা ৫ আগস্ট ২০২৪ পরবর্তী নাশকতা কর্মকাণ্ডে বিস্ফোরকের সাথে জড়িত ছিলেন বলে জানায় নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ। এছাড়াও তারা ৩০ কেজি চাল বা ১০ কেজি চাল দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে ৫০০ টাকা, ১০০০ টাকা এবং হাটের দোকান ঘর বরাদ্দ দেওয়ার নামে দোকানদারের কাছ থেকে চাঁদা আদায় করেছেন বলে এলাকাবাসী জানান।
-এম এ মান্নান-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২