
ঠাকুরগাঁও ২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলামকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ০৩ অক্টোবর আনুমানিক রাত ২টার সময় ঠাকুরগাঁও রুহিয়া থানার রামনাথ বাজারের প্রয়াত আওয়ামীলীগ নেতা আলমগীরের বাসা হতে আটক করা হয়।
এর আগে সাবেক এমপি দবিরুল ইসলামকে গ্রেফতারের উদ্দেশ্যে বালিয়াডাংগী থানা পুলিশের একটি দল রুহিয়া থানা সহযোগিতা য় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।
সাবেক এমপি দবিরুল ইসলামকে বালিয়াডাংগী থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
যাহার মামলা নং ১২,তাং ১১/০৯/২০২৪ইং ১৪৩/৪৪৭/৩৮৫/৫০৬/৩৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল রহমান বলেন বালিয়াডাংগী থানা রুহিয়া থানায় সহযোগিতা চাইলে রুহিয়া থানার যৌথ অভিযানে ঠাকুরগাঁও ২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলামকে রুহিয়া রামনাথ বাজারের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
-ফারুক হোসেন-

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার