
আজ মহালয়া। প্রতি বছরের মত এবছরও চলছে মহালয়ার উপলক্ষে বদেশ্বরী মন্দিরে ভক্তদের আনাগোনা। সূর্যোদয়ের পর থেকেই আশপাশের এলাকা এবং দেশের ভিভিন্ন স্থান থেকে আগত পূর্ণার্থীদের পদচারনায় মুখরিত হতে থাকে করতোয়ার আউলিয়া ঘাট থেকে মন্দির পর্যন্ত পুরো এলাকা। ভক্তরা তাদের পরলোকগত মা-বাবা সহ পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় মাথা মুন্ডন করে তর্পনাদি ও গঙ্গাস্নান সেরে সমবেত হন মন্দির প্রাঙ্গনে। সেখানে পূজার্চনা ও মন্দির পরিক্রমায় নামে হাজার হাজার ভক্তদের ঢল। উৎসব উপলক্ষে থাকে মাতৃপূজা, চন্ডীপাঠ, গীতাপাঠ, ধর্মসভা, মাতৃবন্দনা ও প্রার্থনা সঙ্গীতের আয়োজন।
আয়োজকরা জানিয়েছেন, উৎসব উপলক্ষে মন্দিরে আগত ভক্ত ও পূর্ণার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা। যেকোন অপৃতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও তৎপর আছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এছাড়াও নদীর ঘাট থেকে শুরু করে মন্দির পর্যন্ত নিরাপত্তা ও সেবা প্রদানের জন্য বিএনপির ১শ’, জামায়াতে ইসলামীর ১শ’, মন্দির কমিটির ১শ’ এবং ছাত্র সংগঠন ‘আলোর পথে বাংলাদেশ’র ১শ’ স্বেচ্ছাসেবী কাজ করছেন।
২০২২ সালের ২৫ সেপ্টেম্বর সনাতন ধর্মালম্বিদের মহালয়া উৎসব উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যোগ দিতে গিয়ে এই করোতোয়া নদীর আউলিয়া ঘাটে নৈৗকাডুবির ঘটনায় হারিয়ে যায় নারী, বৃদ্ধ ও শিশু সহ বিভিন্ন বয়সী ৭২টি তাজা প্রাণ।
-আল মাহমুদ দোলন-