হোম » সারাদেশ » কিশোরগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদকসহ তিন নেতা গ্রেফতার

কিশোরগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদকসহ তিন নেতা গ্রেফতার

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজলকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে জেলা শহরের বাসা থেকে এম এ আফজলকে গ্রেফতার করে র‍্যাব।

তার নামে কিশোরগঞ্জ সদর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একটি মামলা রয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোরগঞ্জ সদর থানার একই মামলায় তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহার এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকিকেও গ্রেফতার করা হয়।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল মিয়া মুঠোফোনে জানান, কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় যৌথ অভিযানে মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৩টার দিকে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহারকে উপজেলা ধলা ইউনিয়নের কলমা গ্রাম থেকে ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকিকে তাড়াইল-সাচাইল ইউনিয়নের কালনা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

-শাহজাহান সাজু-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!