
নওগাঁয় পলিথিনমুক্ত ও দূষণমুক্ত পরিবেশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০ টার দিকে শহরের মুক্তির মোড় মেইন সড়কে এ্যারোমা ইয়ূথ ওমেন অর্গানাইজেশনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় এ্যারোমা ইয়ূথ ওমেন অর্গানাইজেশনের সংগঠনটির সভাপতি ফাতেমা আক্তার সাবানার সভাপতিত্বে বিভিন্ন উপজেলার উদ্যোক্তা জান্নাতুন ফেরদৌস লতা, শাহনাজ পারভীন, অনামিকা,আখিরাণী, সম্পা রানী, সহ প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রায় শতাধিক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পলিথিন নিষিদ্ধের আইন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ অধিদফতরের সক্রিয় ভূমিকা পালন ও নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহারকারীদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি করেন তারা অপর দিকে পাটের তৈরী পণ্য ব্যবহারে উদবদ্য করার আহবান জানান।
জেলা প্রশাসক জনাব আবদুল আওয়াল বলেন, ইতিমধ্যে আমরা বোতল জাত পণ্যের ব্যবহার কমিয়ে ফেলেছি, জেলার সমস্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দের বলে দিয়েছি, যে কোন ভাবেই পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে হবে, প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনতে হবে, একজন নাগরিক হিসেবে পৃথিবীর বাসযোগ্য পরিবেশ গড় তোলার দায়িত্ব আমাদের সকলেরই।
– জাহিদুল হক মিন্টু-

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার