হোম » সারাদেশ » নওগাঁয় বাড়ছে ছোট যমুনার পানি

নওগাঁয় বাড়ছে ছোট যমুনার পানি

Exif_JPEG_420

টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারনে বাড়তে শুরু করেছে নওগাঁর ছোট যমুনা নদীর পানি। সোমবার (৩০ সেপ্টেম্বর ) সকালে নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ২৪ ঘন্টায় ছোট যমুনার পানি বেড়েছে ৩৩ সেন্টিমিটার।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুজাউল ইসলাম বলেন,গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারনে নওগাঁর ছোট বড় সব নদীগুলোর পানি কিছুটা বেড়েছে। তবে পানি বিপৎসীমার ৭৪ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরো বলেন, গতকাল ২৯ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় ছোট যমুনার পানি বৃদ্ধির পরিমান ছিল ১৩.৭৩ মিটার। আজ ৩০ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় ১৪.০৬ মিটার রেকর্ড করা হয়েছে তবে বৃষ্টিপাত নাহলে পানি কমে যাবে।

-জাহিদুল হক মিন্টু-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!