
২০১৮ সালে নির্বাচনী প্রচারনায় এসে নাটোরের নলডাঙ্গায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মীণী সাবিনা ইয়াসমিন ছবির গাড়ীবহরে হামলা করে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগে আব্দুর রহিম শেখ বাদী হয়ে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান করে আওয়ামীলীগের ৭৩ জন নামীয় আসামী ও ৭০-৮০ জন অজ্ঞাত আসামী করে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে।
নলডাঙ্গা থানায় লিখিত এজাহার দেওয়ার পর রাতে সেটি মামলা হিসেবে গ্রহন করা হয় বলে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন,মামলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মামলার এজাহারে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,তৌহিদুর রহমান লিটন,লোকমান হাকিম,সেলিম মাষ্টার,জহুরুল ইসলাম বাবু,আমিনুল ইসলাম বিদ্যুাৎ,টুলুলসহ ৭৩ জন আওয়ামীলীগের নেতাকর্মিরা নাম উল্লেখসহ আরো ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়,গত ২০১৮ সালের ১৯ ডিসেম্বর বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মীণী সাবিনা ইয়াসমিন ছবি পথ সভা করা উদ্দ্যেশ্যে গাড়ীবহর নিয়ে যাওয়ার সময় উপজেলার ত্রিমোহনী পৌছলে সাবেক সাংসদ শফিকুল ইসলাম শিমুল ও শরিফুল ইসলাম রমজানের হুকুমে আসামীরা গাড়ীবহরে হামলা চালায়।এসময় হামলা প্রতিরোধ করতে গেলে সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রীর সাবিনা ইয়াসমিন ছবির হাতে লোহার রড,হাতুড়ি ও দেশিও অস্ত্র দিয়ে আঘাত করলে দুলুর স্ত্রী ছবির ডান ভেঙ্গে গুরুতর আহত হয়।সেই সাথে ১৫-২০টি মোটরসাইকেল ভাংচুর করে আসামীরা।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল