হোম » সারাদেশ » শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন সম্পন্ন 

শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন সম্পন্ন 

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় চৌমুহনীস্থ মডেল কেজি স্কুলের হল রুমে সম্পন্ন হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত,কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা মাষ্টার আবুল কালাম আজাদ,জেলা প্রচার সম্পাদক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মুসলিম আজাদ, জেলা কার্য নির্বাহী সদস্য প্রফেসর মোহাম্মদ আলী।

পেকুয়া উপজেলা সভাপতি দিদারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান শরিফের সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা অর্থ সম্পাদক আবুল বশর, উপজেলা কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা আব্দুল মজিদ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রতিনিধি সম্মেলনে বক্তারা বলেন, দুই-তৃতীয়াংশ শ্রমজীবী মানুষের এই দেশে প্রতিনিয়ত দারিদ্রতার সাথে লড়াই করে জীবন চালিয়ে যায়। মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেও তাদের অনেকের ঘরে বিভিন্ন সময় চুলায় আগুন জ্বলেনা । কারণ শ্রমিকরা ন্যায্য মজুরি পাওনা থেকে সব সময় বঞ্চিত থাকে। আবার নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে অনেককে রাজপথে জীবন দিতে হয়। এইজন্য উপজেলা পর্যায়ের প্রতিটি সেক্টরে ট্রেড ইউনিয়ন সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। যা শ্রমিকদের দুর্দশা দূর করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

-এইচ এম রুহুল কাদের-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!