
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উত্তীর্ণের দাবিতে সোমবার বিকেলে মানববন্ধন করেছেন শিক্ষকরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে উপজেলার ২৭৮টি বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
এ সময় সহকারী শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও মর্যাদাসম্পন্ন করতে দশম গ্রেডের ন্যায্য দাবি জানিয়ে বক্তারা বলেন, দশম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি।
মানববন্ধনে সহকারী শিক্ষক শ্রাবন্তী সরকার বলেন,প্রাথমিক শিক্ষা রাষ্ট্রের প্রান দিতে হবে শিক্ষকের মান। আমরা আমাদের যৌতিক দাবির জন্য আন্দোলনে নেমেছি আমরা বৈষম্য দূর করে আমরা আমাদের দাবি আদায় চাই।
এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহস্রাধিক সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।
-রায়হান আলী-

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩