
সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জ হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছোট ছেলে মো. জালাল মিয়া, একই গ্রামের মো. নুরুল হকের বড় ছেলে মো. জসিম উদ্দিন। দেখার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পান্ডার গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ বলেন, ‘স্থানীয় দেখার হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে দুইজন ঘটনাস্থলে মারা যান।’
এদিকে শনিবার (২৮ সেপ্টেম্বর) জামালগঞ্জ উপজেলার কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন গণমাধ্যমকে জানান, হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
-সুনামগঞ্জ প্রতিনিধি-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২