
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান কুষ্টিয়ার ভেড়ামারায় জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
খুলনা থেকে সড়ক পথে তিনি পাবনা জেলা জামায়াতে ইসলামীর একটি জনসভায় যোগদানের উদ্দ্যেশে গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রীজ ও লালন শাহ্ ব্রীজ’র গোলচত্বরে এসে পৌছান।
এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, ভেড়ামারা-মিরপুর আসনের জামায়াতের নমিনী, সাবেক উপজেলা চেয়ারম্যান মজলুম জননেতা আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক অধ্যাপক সুজাউদ্দীন সুজা, আর্দশ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড.মাওলানা অধ্যাপক নূরুল আমীন জসিম। এসময় প্রান প্রিয় নেতা ড. শফিকুর রহমান কে খুব কাছ থেকে দেখেন এবং হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জালাল উদ্দীন, সাবেক সাধারন সম্পাদক হাফেজ আহমাদুল্লাহ, হাফেজ হারুনার রশিদ, তারেক আহমদ, এমদাদুল ইসলাম সাগর, তারিক হোসেন, শফিকুল ইসলাম সহ শত শত নেতাকর্মী।
-জাহিদ হাসান-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল