
বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসী সাগর বাহিনীর প্রধান সাগর তালুকদারসহ ২ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যানকে প্রধান করে ১৯ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে ।
গত বুধবার (২৫ই সেপ্টেম্বর) রাতে নিহত সাগরের বোন রোকশানা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ছাড়াও ৮/১০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর সন্ধা ৭ টার দিকে কুখ্যাত সন্ত্রাসী সাগর তার দুই সহযোগী স্বপন ও মুক্তারকে মোটরসাইকেলে নিয়ে উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মন্ডলপাড়ায় পুকুরে মাছের খাবার দিয়ে ফিরছিলেন। পথিমধ্যে রাস্তার পাশে জনৈক ব্যক্তির বাড়ির সামনে পূর্বথেকে ওৎ পেতে থাকা একদল দুস্কৃতিকারীরা মোটরসাইকেল গতিরোধ করে অতর্কিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সাগর তালুকদার ও তার সহযোগী স্বপন ঘটনাস্থলেই মারা যায়। মুক্তার হোসেনের হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর রাতে শাজাহানপুর থানায় নিহত সাগরের বোন রোকশানা বেগম বাদী হয়ে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীকে প্রধান করে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এছড়াও ৮/১০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ হোসেন জানান, হযরত আলী চেয়ারম্যান কে প্রধান করে ১৯ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।
-এম এ রাসেদ-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা