
বগুড়া সদরের লাহিড়ীপাড়ার রহমতবালার নামাপাড়ায় সালেক উদ্দিন এর বাড়ী থেকে ৯ হাজার ৪ শত ৭৫.২ কেজি চাল জব্দ করা হয়েছে। ১৮৯ বস্তায় খাদ্য বান্ধব কর্মসূচির উল্লিখিত চাল জব্দ করেছে প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিগত ২৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালার নামাপাড়ার মৃত রমজান আলীর পুত্র সালেক হোসেনের বাড়ি থেকে উল্লেখিত চাল জব্দ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) পলাশ চন্দ্র সরকার ।
অভিযান পরিচালনাকালে তিনি জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর ৯,৪৭৫.২ কেজি চাল জব্দ করা হয়েছে। এতে ১৮৯ বস্তায় খাদ্য বান্ধব কর্মসূচির উল্লিখিত চাল পাওয়া যায়। এসময় বাড়ির মালিক সালেক হোসেন পালিয়ে গেলেও তার নামে নিয়মিত মামলা হবে বলে জানান তিনি । এসময় সহকারী উপ-খাদ্য পরিদর্শক বগুড়া আযম সুমনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
-রায়হানুল ইসলাম-

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার