হোম » সারাদেশ » কক্সবাজারের চকরিয়ায় সেনাকর্মকর্তা হত্যায় ২ মামলায় আসামি ২৫, আটক-৬

কক্সবাজারের চকরিয়ায় সেনাকর্মকর্তা হত্যায় ২ মামলায় আসামি ২৫, আটক-৬

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার হত্যার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে ২৫ জনকে আসামি করা হয় । 

বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে পুলিশ ও সেনাসদস্য বাদী হয়ে  পৃথক আইনে মামলা দুইটি করেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)  দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া ।

তিনি জানান, মামলা দুইটিতে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে ৮ জনকে। এর মধ্যে সেনাবাহিনীর ফাঁসিয়াখালী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ডাকাতি ও হত্যার ঘটনায় একটি এবং পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে অপর মামলাটি করেছেন।

ওসি মঞ্জুর কাদের বলেন, মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত ৬ আসামি গ্রেপ্তার হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মোহাম্মদ খোরশেদ হেলালী-

 

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!