হোম » সারাদেশ » কুমিল্লার তিতাসে যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লার তিতাসে যুবকের মরদেহ উদ্ধার

গতকাল ২৫ সেপ্টেম্বর, কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার জিয়ারকান্দি গ্রামের পূর্বপাড়া এলাকায় পুরনো একটি মৎস্য প্রকল্প থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।

 বিকাল চারটার দিকে স্থানীয়রা জিয়ারকান্দি পূর্বপাড়া এলাকায় পরিত্যক্ত একটি মাছের প্রজেক্টের কচুরিপানার মধ্যে একটি গলিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, ‘অনুমান করা হচ্ছে যুবকটির বয়স ২০-২৫ বছরের মধ্যে হবে। মরদেহের মাথা থেকে কোমর পর্যন্ত পচে-গলে গেছে। মরদেহের প্যান্টের পকেট থেকে একটি হাতঘড়ি পাওয়া গেছে। এখন পর্যন্ত পরিচয় মেলেনি। তবে পরিচয় শনাক্ত করতে পুলিশের পক্ষ থেকে মাইকিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-খন্দকার মেহেদী হাসান-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!