হোম » সারাদেশ » ফ্যাঁসিবাদের সাথে লড়াই করে বাঁচতে হবে: বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

ফ্যাঁসিবাদের সাথে লড়াই করে বাঁচতে হবে: বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগায়োগ প্রতিমন্ত্রী কক্সবাজারবাসীর প্রিয় নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, ৭১ সালে যুদ্ধ করে আমরা বাংলাদেশ পেয়েছি। ২০২৪ সালে আমরা আওয়ামী ফ্যাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করে নতুন বাংলাদেশ পেয়েছি। এই ফ্যাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের বাঁচতে হবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) কক্সবাজার প্রেসক্লাবের সাংবাদিকরা পেকুয়ায় তাঁর বাসভবনে সাক্ষাত করতে গেলে সালাহউদ্দিন আহমদ একথা বলেন।

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ‘এক হাজার এক’ টাকায় কক্সবাজার প্রেসক্লাবের জমি দীর্ঘমেয়াদি বন্দোবস্তি দিয়েছিলেন। এই বিষয়টি প্রেসক্লাব নেতৃবৃন্দকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, প্রেসক্লাব কেন্দ্রীক সাংবাদিকদের ফ্যাঁসিবাদের বিরুদ্ধে লাড়াই চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, ৫ আগষ্ট ফ্যাঁসিবাদের পতন হলেও দোসরেরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি এবিষয়ে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, শামসুল হক শারেক, কামাল হোসেন আযাদ, নুরুল ইসলাম হেলালী, ইকরাম চৌধুরী টিপু, আবু ছিদ্দিক ওসমানী, এম আর খোকন,আনসার হোসেন, মোহাম্মদ হাসিম ও এম আর মাহবুব।

-মোহাম্মদ খোরশেদ হেলালী-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!