হোম » সারাদেশ » বগুড়ায় বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষুকদের পূণর্বাসন

বগুড়ায় বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষুকদের পূণর্বাসন

বগুড়ায় বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষুকদের কর্মসংস্থান সহায়ক বিপনি বিতান দিয়ে পূণর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে। জেলা সমাজসেবা অফিসের সার্বিক তত্ত্বাবধানে, শহর ও সদর উপজেলা সমাজসেবা অফিসের সহায়তায় মোট চার জন ভিক্ষুকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেএ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনে আফরোজা। 

এসময় জেলাছে। ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাজসেবা অফিসের উপ পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, সমাজ সেবা অফিসার শহর শাখা নূরুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোমিন, জেলা প্রবেশন অফিসার আবু সালেহ মোঃ নূহ্ সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জন প্রতি ৫০ হাজার টাকা মূল্যের স্টল ও মালামাল দেয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

-রায়হানুল ইসলাম-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!