
বগুড়ার শেরপুরে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণ পূর্ববর্তী শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরাকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর সকালে বাসট্যান্ডে উপজেলা বেসরকারী মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত মানববন্ধন ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে
বক্তব্য রাখেন,তালতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজগর, শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, মহিপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সাত্তার, উলিপুর আমেরিয়া সমতুল্লাহ ফাযিল মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বারী, ধর্মগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শিক্ষক শামীম হোসেন, বেলাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কয়েকটি দাবী উল্লেখ করেন এর মধ্য উল্লেখযোগ্য মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানগুলির মধ্যে ৯৭% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলেও, সরকারি ও বেসরকারির মধ্যে আর্থিক ও সামাজিক মর্যাদার বৈষম্য দূর করা। শিক্ষা বিভাগের একাডেমিক ও প্রশাসনিক। যদি শিক্ষকরা প্রশাসনে অনভিজ্ঞ হন, তবে উভয় পেশার অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের সহযোগিতা ও পরস্পর পরিপুরক হিসেবে কাজ করা। উপজেলা, জেলা, অঞ্চল ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় ৩১ (একত্রিশ) বছরের শিক্ষা প্রশাসনের কাজের দক্ষতা সম্পন্ন ৬ষ্ঠ গ্রোডে চাকুরীরত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদোন্নতি ও পদায়ন। স্কুল, মাদ্রাসা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে বৈষম্য মূলক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা প্রয়োজন।
উপজেলা থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পর্যন্ত শিক্ষা প্রশাসন কিভাবে চলবে, তার স্পষ্ট নির্দেশনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলোর কার্যক্রম কিভাবে সমন্বয় হবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করতে পারবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুমন জিহাদীর নিকট
স্মারক লিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন