
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার যোগদান করেছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩য় উপাচার্য হিসেবে যোগদান করেন তিনি।
পরে, উপাচার্য ৭১’র মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদ এবং জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে সকল বীর শহিদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহিদ মিনার ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এছাড়াও দুপুর ২.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ বৈষম্যে বিরোধী সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেন উপাচার্য।
প্রসঙ্গত, হাসান তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে ১৯৮০ সালে বিএসএস (সম্মান) ও ১৯৮১ সালে এমএসএস ডিগ্রি লাভ করেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ১৯৮৩ সালে এলএলবি, ১৯৮৯ সালে এলএলএম এবং ২০০৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
-হাবিবুর রহমান-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান