হোম » সারাদেশ » ঠাকুরগাঁও রুহিয়ায় জামায়াতে ইসলামের দোয়া ও ঐক্য সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও রুহিয়ায় জামায়াতে ইসলামের দোয়া ও ঐক্য সমাবেশ অনুষ্ঠিত

oppo_0

ঠাকুরগাঁও রুহিয়া থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার গন অভ্যুত্থানে নিহত ও আহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হয়।২১শে সেপ্টেম্বর শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রুহিয়া থানা শাখার আয়োজনে রুহিয়া উচ্চ বিদ্যালয়ে এক বিরাট দোয়া ও ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোঃ দেলাওয়ার হোসেন বলেন এই ঠাকুরগাঁয়ে অনেক এমপি মন্রী হয়েছিলেন গত ১৫বছরে কোন উন্নয়ন হয়নি। ১৫ বছরে লুটপাট দলীয় লোকজনের উন্নয়ন ছাড়া কোন উন্নয়ন করতে পারেনি। তিনি আরও বলেন ঠাকুরগাঁয়ে একটি বিমানবন্দর রয়েছে চালুর উদ্যোগ নেওয়া হয় নি। আধুনিক মেডিক্যাল কলেজ স্থাপন করতে পারে নাই। আধুনিক কৃষি এলাকা হওয়ায় এখানে কৃষি বিশ্ববিদ্যালয় করতে পারতেন কিন্তু করেন নাই।

প্রধান অতিথি দেলাওয়ার হোসেন বলেন বিগত আওয়ামীলীগ সরকার শুধুমাত্র কোরআন মাহফিলের ও ইসলামের দাওয়াত দেওয়ার অপরাধে আলেম ওলামাদের মিথ্যা মামলা দিয়ে অসংখ্য মুসলমানদের গ্রেপ্তার করে জেল দেওয়া হয়েছে।  তিনি বলেন তদন্ত করে বাংলাদেশের মাটিতে মুসলমানদের সামনে তাদের বিচার করতে হবে।

এই দেশ সবার সামনে হিন্দু সম্প্রদায় দূগাপুজা। জামায়াতের প্রত্যেক নেতাকর্মীকে তাদের উৎসবে নির্ভয়ে করতে পারে এজন্য সবাইকে সহযোগিতা করতে বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামী জেলা আমীর অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম প্রধান জেলা সেক্রেটারি মোঃ আলমগীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল আহমেদ ও স্থানীয় নেতৃবৃন্দ।

-ফারুক হোসেন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!