
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতা যে বিপ্লব ঘটিয়েছেন তা অবিস্মরণীয়। ২০২৪ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা তিনি বলেন, শহীদদের যে আত্মত্যাগ তা আমাদের কাজে লাগাতে হবে। স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেলেও পেতাত্মারা এখনও দেশে অবস্থান করছে। তাদেরকে চিহ্নত করে প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। ২৪ এর গণবিপ্লব ছিল ভোটের অধিকার ফিরিয়ে আনার যুদ্ধ আমরা দেশকে আজ স্বৈারাচার মুক্ত করতে পেরেছি। আমাদের লক্ষ্য অল্প একটু অর্জন করেছি। আমাদের আরও অনেক পথ বাকি আছে। এই পথ সঠিক ভাবে পারি দিতে হবে। এতে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তারেক রহমান আরও বলেন, যখন দেশের জনগনের কাছে জবাবদিহি মুলক একটি ব্যবস্থা থাকবে তখনই যারাই সরকার পরিচালানা করবে তারা জনগনের কথা চিন্তা করবে। এ কারনে জনগনের কাছে জবাবদিহী মুলক সরকার প্রতিষ্ঠা করতে আমাদের এতো ত্যাগ, তিতীক্ষা ও আন্দোলন।
তারেক রহমান আরও বলেন, দেশের রাজনীতি, আইন ও বিচার ব্যবস্থা সহ সামগ্রীক ভাবে মানুষের কাছে আমরা ৩১ দফা দাবি প্রস্তাবনা উপস্থাপন করেছি। এর মধ্যে অনেক গুলো বিষয় আছে। বিএনপি বিশ্বাস করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাইলে সকল সংস্কার প্রস্তাবের সাথে সাথে মানুষের রাজনৈতিক অধিকার অর্জনের পাশাপাশি অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ একটি সম্ভাবনাময়ী দেশ, শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলে চলবে না। একই সাথে এটার সুফল পেতে হলে জনগনের অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ বাতলাতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে এগুতে পারি, তাহলে সকল ক্ষেত্রে আমাদের মুক্তি হবে। দেশীয় সম্পদ কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃস্টি করে বেকার সমস্যা দূর করা যাবে।
এনায়েতপুর ও বেলকুচি অঞ্চলের তাঁত শিল্পের উন্নয়ন ঘটিয়ে তাঁত শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। শনিবার বিকেলে এনায়েতপুর, বেলকুচি ও চৌহালী উপজেলা বিএনপির উদ্যেগে এনায়েতপুর হাই স্কুল মাঠে ঐতিহাসিক স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় বিশেষ অতিথির বক্তব্য ভার্চুয়ালি রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।
এসময় উপস্থিত থেকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডাক্তার এম এ মুহিত, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক মীর্জা মোস্তফা জামান, আবু সাইদ সুইট। এছাড়া এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক রওশন আলী মন্টু সরকার, সদস্য সচিব মুঞ্জুরুল শিকদার মুঞ্জু, বেলকুচি উপজেলা বিএনপির আাহবায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনি আমিন, চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা, সেক্রেটারী কারী ময়নাল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
-হুমায়ুন কবির সুমন-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল