প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৪, ৬:০৬ অপরাহ্ণ
পঞ্চগড়ে ৮ দফা বাস্তবায়নের দাবীতে সংখ্যালঘু অধিকার আন্দোলনের ব্যানারে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

পঞ্চগড়ে সংখ্যালঘু অধিকার আন্দোলনের ব্যানারে ৮ দফা বাস্তবায়নের দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(১৮সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ সংখ্যালঘু অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক অন্তু রায়, গকুল বর্মন, জয়তী বিশ্বাস, পঞ্চগড় জেলার সমন্বয়ক দিপু রায়, সাধব দত্ত প্রমুখ। এসময় সারাদেশে সংখ্যালঘু নির্যাতন, তাদের ঘরবাড়ি ও মন্দিরে হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার ট্রাইবুনাল গঠনকরে দোষীদের দ্রুত বিচার, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপুরন প্রদান ও পুনর্বাসন, সংখখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, শারদীয় দুর্গাপূজায় ৫দিন ছুটি সহ ৮ দফা দাবী দ্রুত বাস্তবায়নের দাবী জানান বক্তারা। অন্যথায় পরবর্তীতে সারাদেশে আরো বৃহৎ আকারে আন্দোলনের হুসিয়ারী দেন বক্তারা।
এর আগে সকাল ১১ টার পর জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হতে থাকেন সহস্রাধীক সনাতন ধর্মালম্বীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এসময় শহীদমিনার এবং তৎসংলগ্ন রাস্তায় জমায়েত হয়ে বিভিন্ন দাবীতে বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করলে কিছুক্ষন রাস্তার দুপাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এরপরে সেনাবাহিনী সহ পুলিশের তৎপরতায় আন্দোলনকারীরা জেলা পরিষদের দিকে সরে গেলে স্বাভাবিক হয় যান চলাচল।
-আল মাহমুদ দোলন -
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.